হবিগঞ্জে মাটি চাপায় নিহত এক

হবিগঞ্জে খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জনি মিয়া (২২) শহরতলীর রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আহতরা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও মাটি উত্তোলন করতে তারা খোয়াই নদীতে নামে। গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাত্ করেই উপরের মাটি তাদের ওপর ধসে পড়ে। এতে ৬ শ্রমিক মাটি চাপা পড়ে।