বরিশাল কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জাল আটক

গোয়ন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল কোস্টগার্ড দক্ষিণ জোন এবং বিসিজিএস বগুড়া’র যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে ৯৫ হাজার মিটার বিভিন্ন অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী এ্যাডভেঞ্চার-১ লঞ্চে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ হাজার মিটার মশারি জাল। এ সময়ে ফিশারিজের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।

মৃত মুরগি বিক্রি, আটক ২

নগরীর রুপাতলী বাজারে মৃত মুরগী বিক্রির অভিযোগে দুই দোকান কর্মচারীকে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ওই বাজারের দোকানদার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের আনিস শিকদারের ছেলে পারভেজ (২৭) এবং নগরীর জিয়া সড়ক এলাকার শাহাদাত হোসেনের ছেলে রাজু (১৮)।