রোটারি ইন্টারন্যাশনালের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কল্যাণধর্মী কর্মসূচি বাস্তবায়ন করুন —প্রধান বিচারপতি

সুখীসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারিয়ানদের কল্যাণধর্মী কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত শুক্রবার রাজধানীর বিআইসিসি মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ এর জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন- রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট প্রতিনিধি ড. গীরিশ গোবিন্দ গুণ, রোটারি জেলা গভর্নর এএফএম আলমগীর, নির্বাচিত গভর্নর খায়রুল আলম, গভর্নর নমিনি মো. রুবাইয়াত হোসেন, গভর্নর এনডি মুনতাসিম বিল্লাহ ফারুকী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইশতিয়াক আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে তিন রোটারিয়ান মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন— মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক প্রতিমন্ত্রী এনামুর রহমান।