একদিনে চার হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে সোয়া চার হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত শুক্রবার ভোর থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত ডিএমপির সবকটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১ লাখ ৪৮ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে অভিযানকালে ১৪টি গাড়ি ডাম্পিং ও ৫৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।জানা যায়, দায়েরকৃত ৪১৮৭টি মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬৬৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য সাতটি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬৩৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮১টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে সাতটি ভিডিও মামলা দেওয়া হয়।