সপ্তাহব্যাপী আয়কর মেলা আগামী সোমবার শেষ হচ্ছে। শনিবারও রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলায় করদাতাদের ব্যাপক উপস্থিতি ছিল। সরকারি ছুটির দিন হওয়ায় এদিনও কর মেলায় মূলত চাকরিজীবীদের উপস্থিতি বেশি ছিল। ২০১০ সাল থেকে আয়োজিত এ মেলার আয়োজক রাজস্ব বোর্ড (এনবিআর)।
এদিকে এনবিআরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত মেলার ৫ দিনে সারাদেশে সাড়ে ৪ লাখ করদাতা কর মেলা থেকে সেবা নিয়েছেন। নতুন করদাতা হিসেবে ই-টিআইএন নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৭৯৫ জন। ই-টিআইএন পুন:নিবন্ধন করেছেন ৭ হাজার ৭৪২ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ৯০ হাজারের কিছু বেশি।
আর এ পর্যন্ত আয়কর মেলা থেকে সারাদেশে ১ লাখ ৩ হাজার করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। ই-টিআইএন পুন:নিবন্ধন করেছেন ৯৩২ জন।
মেলায় ২১ হাজার ৩৯ টি আয়কর রিটার্ন জমার বিপরীতে আয়কর আদায় হয়েছে ১৬৫ কোটি ৪৯ লাখ টাকা। রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহরসহ ৪২টি স্থানে মেলা অনুষ্ঠিত হয়।