ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

ইস্টার্ন হাউজিং (ইএইচএল) শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে জানানো হয়, ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদ গত ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২ অক্টোবর।
গত ৩০ জুলাই পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৮ পয়সা।