ঊর্ধ্বমুখী সূচকেই লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবারও মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, বিএসআরএম স্টিল, পিএলএফএসএল, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, আরএকে সিরামিকস, অ্যাক্টিভ ফাইন, লাফার্জ সুরমা, আরএসআরএম স্টিল ও পদ্মা অয়েল।
এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৫১ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৯৯২ কোটি ৩০ লাখ টাকা।