জাহানারা বেগম
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সহধর্মিণী জাহানাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জাহানারা বেগম (৭২) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার বাগেরহাট শহরের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা পরে জেলার মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।