ওআইসিতে প্রথমবারের মতো ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

আগামী পহেলা মার্চ সংযুক্ত আরব আমিরাতে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম অধিবেশন শুরু হবে। দুই দিনব্যাপী এই অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রথম ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে ভাষণ দেবেন সুষমা স্বরাজ। তাকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।