জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আশিষ বাড়ৈ (৪৬) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী স্নিগ্ধা বাড়ৈসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। শনিবার ভোরে উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আশিষ বাড়ৈর মৃত্যু হয়।
বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান জানান, জমিজমা নিয়ে আশিষের সাথে একই গ্রামের সভারঞ্জন চৌধুরীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলাও বিচারাধীন। তিনি আরও জানান, শুক্রবার রাতে আশিষ লোকজন নিয়ে সভারঞ্জনের বাড়ি গিয়ে দাবি করেন আদালত তার পক্ষে রায় দিয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাগিবতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত হন আশিষ। তাত্ক্ষণিকভাবে আশিষকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকি?ত্সাধীন অবস্থ?ায় শনিবার ভোরে আশিষ মারা যান। গুরুতর আহত পাঁচজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসাথে সভারঞ্জনের পুত্রসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।