২৬ দিনে ১০৮ কোটি ডলার রেমিট্যান্স

 
 
 
চলতি মাসের ২৬দিনে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ১০৮ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত আগস্টে পুরো মাসে এর পরিমাণ ছিল ১১৬ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, চলতি সেপ্টেম্বর মাসের ২৬ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ কোটি ৬২ লাখ ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৪৩ লাখ ডলার। এছাড়া বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৮৬ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ২৬ লাখ ডলার এসেছে।