ঈদুল আযহা এবং সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজার কারণে দেশের শেয়ারবাজার আগামীকাল শুক্রবার থেকে ৯ দিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে— সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা এবং মুসলামদের ঈদুল আযহার জন্য আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শুক্র ও শনিবারের চার দিনের ছুটি। সব মিলে ১১ অক্টোবর পর্যন্ত ৯ দিন শেয়ারবাজারের লেনদেন স্থগিত থাকবে। এরপর আগামী ১২ অক্টোবর রবিবার থেকে যথাসময়ে শেয়ারবাজারের লেনদেন ফের শুরু হবে।