তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান মিশরে সম্প্রতি নয় জনের মৃত্যুদন্ড কার্যকর হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি’র কঠোর সমালোচনা করেছেন। এএফপি।
এরদোগান শনিবার তুরস্কের টিভি চ্যানেল সিএনএন-তুর্ক ও কানাল ডি-কে বলেন, ‘তার মতো মানুষের’ সঙ্গে তিনি আলোচনা করতে চান না। সম্প্রতি তারা নয়জন তরুণকে হত্যা করেছে। এ ধরনের ঘটনাকে আমরা মেনে নিতে পারি না।’
২০১৫ সালে মিশরের প্রসিকিউটর জেনারেলকে হত্যার জন্য মৃত্যুদন্ড প্রাপ্ত নয় জনের রায় বুধবার কার্যকর করা হয়।
এরদোগান বলেন, ‘অবশ্যই আমরা বলছি যে এটা বিচারিক সিদ্ধান্ত। কিন্তু সেখানকার বিচার ব্যবস্থা ও নির্বাচন সবকিছুই অর্থহীন। মিশরে স্বৈরতন্ত্র ব্যবস্থা এমনকি একতান্ত্রিকতা চলছে।’
তিনি বলেন, ‘এখন আমি জবাব দিচ্ছি, কেন তাইপ এরদোগান সিসি’র সাথে আলোচনায় বসে না। অনেক মধ্যস্থতাকারী এসেছেন। কিন্তু আমি তার মতো মানুষের সাথে কখনোই আলোচনায় বসব না।’
আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে বসছেন সানাই!
২০১৩ সালে সিসির নেতৃত্বে মিশরের সামরিক বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উচ্ছেদ করার পর থেকে কায়রো ও আঙ্কারার মধ্যে কার্যত কোন সম্পর্ক নেই। মুরসি এরদোগানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।
এরদোগান বলেন, ‘প্রথমে সিসিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। যতক্ষণ সিসি এটা না করবেন, আমরা তার সঙ্গে আলোচনায় বসতে পারব না।’
ইত্তেফাক/টিএস