সিএসইতে চালু হচ্ছে ২ সূচক

 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) রবিবার চালু হচ্ছে নতুন দুই সূচক। সূচক ২টি হচ্ছে- সিএসআই বা শরিয়াহ সূচক ও সিএসই ৫০ বা বেঞ্চমার্ক সূচক। শনিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, শরীয়াহ সূচকে ইসলামী শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো থাকবে। আর বেঞ্চমার্ক সূচকে থাকবে নির্বাচিত ৫০টি কোম্পানি। দুটি সূচকেরই ভিত্তি পয়েন্ট হবে ১০০০। তারল্য পরিস্থিতি ও আর্থিক সক্ষমতা এবং বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ ৫০টি কোম্পানিকে সিএসই ৫০ সূচকে অন্তর্ভুক্ত করা হবে। সূচক হালনাগাদ রাখতে সিএসই প্রতি ৬ মাস পরপর কোম্পানিগুলোর লেনদেন পরিস্থিতি বিবেচনা করবে।