বিমান দুর্ঘটনায় তিন ইরানি পুলিশ কমান্ডার নিহত

 
ইরানের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর ডাকাত দলের হামলা তদন্ত করতে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে তিন ইরানি পুলিশ কমান্ডার নিহত হয়েছেন।
রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর খবরে এ কথা বলা হয়।
পাকিস্তান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ সিসটান-বেলুচিস্তানের ওপর দিয়ে জাতীয় পুলিশবাহী বিমানটি যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় বিমানটিতে ৭ জন আরোহী ছিল।
বিমানটি তেহরান ত্যাগ করার পর সকালে এর ধ্বংস স্তূপ খুঁজে গেছে। বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়, নিহতদের একজন ছিলেন ইরানের প্রধান পরিদর্শক কর্মকর্তা।
দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রেস টিভি স্টেশনের খবরে বলা হয় বিমানের ৭ জন আরোহীর কেউই বেঁচে নেই।
বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি। তবে সীমান্ত পুলিশ কমান্ডার বার্তা সংস্থা ফার্সকে জানান, এটি মিসাইল অথবা অন্য কোনো আগ্নেয়াস্ত্র হামলায় বিধ্বস্ত হয়নি। 
সিসটান-বেলুচিস্তান প্রদেশের রাজধানীতে পাঁচজন ইরানি নিরাপত্তাবাহিনীর সদস্যদের হত্যার ঘটনা তদন্তের জন্যে পুলিশ বুধবার থেকে প্রস্তুতি নিচ্ছিল।
শিয়া প্রধান সিসটান বেলুচিস্তান প্রদেশটিতে বহুসংখ্যক সুন্নি মুসলমানের বসবাস রয়েছে। সেখানে প্রায়ই উগ্রপন্থী সুন্নিদের সঙ্গে মাদক চোরাকারবারীদের সহিংসতা হতে দেখা যায়।
ইরান বলেছে ডাকাতরা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে।
এএফপি