যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সম্মতি দিল তুরস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস জানিয়েছেন, ইসলামিক স্টেট’র (আইএস) জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করার জন্য সম্মত হয়েছে তুরস্ক। দক্ষিণ তুরস্কের ইনকির্লিক বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নতুন এই সমঝোতাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। খবর বিবিসির।
আইএস’র বিরুদ্ধে জোটগত বিমান হামলায় নেতৃত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আইএস এর জঙ্গিরা কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নিয়েছে।