আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন ব্যারেলপ্রতি ৮৮ ডলার হওয়ায় ভারতের তেল কোম্পানিগুলো জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামীকাল বুধবার থেকে পেট্রল ও ডিজেলের দাম কমছে ভারতে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি পেট্রল ও ডিজেলের দাম দেড় থেকে আড়াই টাকা পর্যন্ত কমবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর তেল কোম্পানিগুলো সারা দেশে পেট্রলের দাম কমালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার অপেক্ষায় ডিজেলের দাম কমানোর বিষয়টি স্থগিত ছিল।
ইতিমধ্যে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিগুলো ১৬ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রবণতার সঙ্গে তাল রেখে ডিজেল-পেট্রলের দাম কমিয়েছে।