বিরলে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শনিবার দিনাজপুরের বিরলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম অরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী। এর আগে বিরল মহিলা কলেজের সামনে দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।