ম্যান বুকার পেলেন ফ্ল্যানাগেন

 
২০১৪ সালের ম্যান বুকার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান লেখক রিচার্ড ফ্ল্যানাগেন। যুদ্ধভিত্তিক উপন্যাস ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ শীর্ষক উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেয়া হল। খবর: বিবিসির।
মঙ্গলবার রাতে লন্ডনের গিল্ডহলে চলতি বছরের ম্যান বুকার পুরস্কারজয়ী নাম ঘোষণা করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড।
 
 
IMG0
 
বিচারকদের প্রধান এসি গ্রেলিং বলেছেন, উপন্যাসটি যেমন প্রেম রয়েছে তেমনি মানুষের দুর্দশা ও নেতৃত্বও রয়েছে। 
উপন্যাসের কাহিনীর সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে থাইল্যান্ড-বার্মার মৃত রেলপথ নিমার্ণের সময়।