বজ্রপাতে এক মহিলার মৃত্যু

রামগড়ের পার্শ্ববর্তী ফটিকছড়ির বাগান বাজারে বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে।  তার নাম আয়শা বেগম(৩৫)। জানা যায় গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের আধার মানিক সৈনিক পাড়া এলাকায় বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বজ্রপাতের শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আয়শা সৈনিকপাড়ার মাহমুদ উল্লাহর স্ত্রী ও চার সন্তানের জননী ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিন বলেন, মাহমুদ উল্লাহর স্ত্রী বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে শুনেছি।