জাটকা বিক্রি: তিন বিক্রেতাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত জাটকা বিক্রির দায়ে ৩০ কেজি জাটকা জব্দ করাসহ তিন বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার সকালে উপজেলার সোনারামপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ ওই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত জাটকা বিক্রেতারা হলেন সোনারামপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া, শাহজালাল ও আবু হানিফ। ইউএনও মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।