নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন জাহাজে ভাসমান রেস্তরা মেরি এন্ডারসনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১১টায় এ অগ্নিকা-ে পুড়ে গেছে শত বছরের পুরানো এক জাহাজের রেস্তরাটি। সংশ্লিষ্টদের দাবি, আগুনে তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ও নৌ বাহিনীর একটি টিম প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও রেস্তরাটির বেশিরভাগ অংশ ভষ্মিভূত হয়েছে। অগ্নিকা-ে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোমতাজ হোসেন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। অগ্নিকা-ের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার নজরুল ইসলাম কর্পোরেশন জানান, অগ্নিকা-ে তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মেরি অ্যান্ডারসনের জাহাজের উপর ভাসমান রেঁস্তোরা ও বার পরিচালিত হয়ে আসছে হক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। এ প্রতিষ্ঠানের যৌথ ভাবে মালিক হচ্ছেন ঢাকার গুলশানের অধিবাসী মাহামুদুল হক ও শ্যামল। তাদের প্রতিনিধি হিসেবে সালাউদ্দিন নামে এক ব্যাক্তি ভাসমান রেস্তোরায় বারে মদের ব্যবসা নিয়ন্ত্রণ করেন।