ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া ইসলামিক একাডেমীতে গোপন বৈঠক চলাকালে ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে নাশকতার অভিযোগে তাদেও গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁতকুড়া ছাত্র শিবিরের সাংস্কৃতিক একাডেমী থেকে ২নং গৌরীপুর ইউনিয়নের ইউসুফাবাদের মৃত আব্দুল আলীর পুত্র উপজেলা শিবিরের সভাপতি বেলাল হোসাইন(২৪), নওয়াগাঁও গ্রামের ফয়জুর রহমানের পুত্র উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (২০), তাঁতকুড়া গ্রামের আবু সিদ্দিকের পুত্র মতিউর রহমান(১৭), হায়দার আলীর পুত্র মোজাম্মেল হোসেন রানা (১৫), ফজলুর রহমানের পুত্র শরিফুল ইসলাম (২২), পূর্বশালিহর গ্রামের হারুন অর রশিদের পুত্র রাকিবুল ইসলাম (১৭), তারাকান্দা উপজেলার বিসকার মোঃ আব্দুল হাই’র পুত্র মোঃ শফিকুল ইসলাম ওরফে সাইফুল (১৯), রামগোপালপুর ইউনিয়নের নওগাঁও গ্রামের আব্দুল গাফফারের পুত্র আল আজাদ (১৫), ধামগাঁও গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সুজন মাহমুদ (১৫), মৃত আব্দুল মজিদের পুত্র সাদ্দাম হোসেন আকাশ (২০), আব্দুল কাদিরের পুত্র তৌহিদুল ইসলাম (২২), গুজিখাঁ গ্রামের মুখলেছুর রহমানের পুত্র মোঃ পলাশ (১৭), ডৌহাখলার নন্দীগ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ হৃদয় (১৮), তাঁতকুড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের পুত্র মোঃ আসাদুল্লা (১৮), সিরাজ উদ্দিনের পুত্র নাজমুল হক (১৩), ফজলুল হক (১৮), মৃত আবুল হাসেমের পুত্র আবুবক্কর সিদ্দিক (১৮), অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরণ গ্রামের মৃত সবুজ মিয়ার পুত্র আল আমিনকে (২৩) গ্রেফতার করেছে। পুলিশের ধারণা তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে গোপন বৈঠক করছিলো।