মিঠাপুুকুরে মর্টার শেল উদ্ধার

 
রংপুরের মিঠাপুকুরে সাত কেজি ওজনের একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘাগট নদী থেকে এটি উদ্ধার করা হয়। 
জানা যায়, উপজেলার পায়রাবন্দ ইসলামপুর শিমুল পাড়ার আব্দুল মজিদ ঘাগট নদীতে মাছ ধরতে গেলে মর্টার শেলটি জালে আটকা পড়ে। খবর পেয়ে মিঠাপুুকুর থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে।
মর্টার শেলটির গায়ে ১৯৫৪ সাল লেখা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর একটি বিস্ফোরক দল মর্টার শেলটি নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয়রা জনান, মুক্তিযুদ্ধের সময় দমদমা ব্রিজ এলাকাটি পাকিস্তানি সেনাবাহিনীরা যুদ্ধের ক্ষেত্রে কৌশলগত পথ অবলম্বনের জন্য সেখানে আত্মরক্ষা ঘাঁটি করেছিলেন। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ঐ সময়ের পরিত্যক্ত।