ব্রাহ্মণবাড়িয়া অপরাধ বিরোধী অভিযান চালিয়ে ১০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই অভিঢান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৯৩ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। এদের মধ্যে জাময়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীও রয়েছে।
এছাড়া পুলিশ জালাল মিয়া নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। ভোরে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র ঘোষ জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।