ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন (সুজন), সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ, নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থেকে একটি উদ্দীপক তৈরি, উদ্দীপক থেকে গ ও ঘ নং প্রশ্ন তৈরি এবং উদ্দীপক থেকে উক্ত প্রশ্নের জ্ঞানমূলক উত্তর বের করে কিভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো।
গতকালের পর
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে অত্যাবশকীয় দলিল বলতে স্মারকলিপির কথা বলা হয়েছে। (জ্ঞানমূলক)
যে প্রধান দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, শেয়ারহোল্ডাদের দায়, সম্মতি ইত্যাদি বিষয় লিপিবদ্ধ থাকে তাকে স্মারকলিপি বলে। এটি কোম্পানির প্রধান দলিল। যাকে কোম্পানির সংবিধান বলা হয়। (অনুধাবন মূলক)
উপরের উদ্দীপকে বিগ বাংলা লিঃ এর সাত জন প্রবর্তক কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ পর্যায় শেষ করে দলিল পত্র প্রণয়ন পর্যায়ের কাজ শুরু করেন। এই পর্যায়ে তারা উদ্দেশ্য ও মূলধন সহ প্রয়োজনীয় শর্ত অন্তর্ভূক্ত করে একটি দলিল প্রণয়ন করেন। সাধারণত নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন,দায় ও সম্মতি উল্লেখ করে যে দলিল প্রস্তুত করা হয় তাকে স্মারকলিপি বলা হয়। (প্রয়োগ মূলক)
এই স্মারকলিপির বহির্ভূত কোন কাজ কোম্পানি করতে পারে না। যদি করে থাকে তাকে ক্ষমতা বহির্ভূত কাজ বলা হয়। আর ক্ষমতা বহির্ভূত কাজ করলে কোম্পানি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রতিটি কোম্পানি তাদের সংবিধানের প্রয়োজনীয় ধারা অনুসরণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে। আর পাবলিক লি: বা প্রাইভেট লি: কোম্পনি যাই হোক না কেন এই স্মারকলিপির তিন কপি নিবন্ধকের নিকট জমা দিতে হয়। (উচ্চতরদক্ষতা)
জ্ঞানমূলক প্রশ্ন :প্রাকৃতিক পরিবেশ কী?
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর: কোন দেশের ভূ-প্রকৃতি, জলবায়ূ, মৃত্তিকা, সাগর, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ও আয়তন ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
জ্ঞানমূলক প্রশ্নের বিভিন্ন উপাদানের আলোকে উদ্দীপক তৈরি: বাংলাদেশ নদী মাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে ঢাকার আশেপাশে অনেক নদ-নদী রয়েছে। এই সব নদ-নদীর পানি দূষিত বললেই চলে। বিভিন্ন কল কারখানা ছাড়াও হাজারীবাগ এলাকার ট্যানারী থেকে দূষিত বর্জ্য নদ-নদীতে নির্গমনের ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এজন্য এলাকার মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের নিকট নানান দাবি জানাচ্ছে। তাই বাধ্য হয়ে পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে মামলা করেছে। তাই ট্যানারী শিল্পের মালিকেরা বাধার মুখে পড়েছে।
পরের অংশ আগামীকাল