ফেনীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেনীর সেনবাগ উপজেলার বীজবাগ খলিল মিয়ার হাটে ট্রাকচাপায় এক স্কুলছাত্র। নিহত হয়েছে। নিহত আরিফুল ইসলাম (১০) সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মো. ইউসুফের ছেলে। দক্ষিণ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানিয়েছেন, একটি ট্রাক খলিল মিয়ার হাটে মুদি মালামাল নামিয়ে সেনবাগ উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলে আসা আরিফকে চাপা দেয়। ট্রাকচাপায় গুরুতর আহত আরিফকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।