বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ২১ মামলার আসামি কলিম উল্লাহ ওরফে বাবুকে (৪৭) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। নগরের কোতোয়ালি এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, কলিম উল্লাহর বিরুদ্ধে কক্সবাজারের কুতুবদিয়া ও বান্দরবানের লামা থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, লবণঘের লুট, সরকারি কর্মকর্তা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ২১টি মামলা রয়েছে। কুতুবদিয়া থানার পুলিশের তথ্য অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়।