মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক ও আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক যাত্রী।
জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাউশিয়া এলাকায় মেঘনা-গোমতি ব্রিজের ওপর ঢাকা থেকে কুমিল্লাগামী একটি অটোরিকশাকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালক সিরাজ মিয়া (৪৫) ও আরোহী সালেহা বেগম (৪০)। সিরাজ গজারিয়ার চর বাউশিয়া গ্রামের মৃত লাবত আলীর ছেলে আর সালেহা গুয়াগাছিয়ার বালুর চরের মোস্তফা কামালেরর স্ত্রী। আহত অটোরিকশা আরোহীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।