হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি উদ্ধানে চতুর্থ দফা অস্ত্র উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে আবারো অস্ত্র-গুলি উদ্ধার করেছে র্যাব। এ সময় ৯ হাজার ৪৫৪ রাউন্ড গুলি, ৮০টি ম্যাগাজিন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়ারলেস সেট, একটি রেডিও উদ্ধার করা হয়। সিলেটের কমান্ডিং অফিসার উইং কমান্ডার রিয়াদ রহমান রব্বানী জানান, পাহাড়ে বালুছড়া ঘেষা একটি টিলায় বাংকারে এসব অস্ত্র উদ্ধার করা হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজো এসব উদ্ধার করা হয়। আমাদের এ অভিযান চলতে থাকবে।