চাঁদা আদায়ের প্রতিবাদে

বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য পরিবহন বন্ধ

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ পণ্য পরিবহনের কোনো নিয়মনীতি মেনে চলে না। স্থলবন্দরের কুলি ও শ্রমিকেরা ট্রাকচালকদের কাছ থেকে জোর করে টনপ্রতি ৩৫ টাকা করে অতিরিক্ত চাঁদা আদায় করেন। তাই পঞ্চগড় মোটর মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠন গত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করেন। আকস্মিক এ ধর্মঘটের ফলে স্থলবন্দরের উভয় পাশে অর্ধশত পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। পঞ্চগড় তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি দুদিন ধরে বন্ধ রয়েছে।

এদিকে জেলা মোটর মালিক সমিতির এ অভিযোগ অস্বীকার করেছে বাংলাবান্ধা কুলি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকেরা সিন্ডিকেট করে ট্রাকের ভাড়া বেশি আদায় করছেন। পণ্যও নির্ধারিত ওজনের বেশি পরিবহন করছে।