গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’—এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিটি ক্লিনিক। কিন্তু কষ্টের বিষয় যে, সেই স্লোগান এখন গ্রামের মানুষের কাছে শুধুই গান। ফরিদপুর জেলার মধুখালি উপজেলাধীন কোড়কদি কমিউনিটি ক্লিনিক, মধুপুর কমিউনিটি ক্লিনিক, ভুষনা কমিউনিটি ক্লিনিক, খোদাবাঁশপুর কমিউনিটি ক্লিনিক প্রতিদিন খোলা হয় না; আর যদিও বা খোলা হয় তবে তা এক-দেড় ঘণ্টার জন্য। আবার কেউ এলে বলা দেওয়া হয় ওষুধ নাই। তাহলে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে কিভাবে? বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এস কে মালো, মধুখালি, ফরিদপুর