জুরাইনে হাত-পায়ের রগ কেটে যুবক হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) হাত-পায়ের রগ কাটা অবস্থায় নূর হোসেন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। রাজধানীর জুরাইনের একটি ড্রেন থেকে তাকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করা হয়। ঢামেকে আনার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়েছে। নূর হোসেনর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ জানান, স্থানীয়দের খবর পেয়ে পূর্ব জুরাইনের বিড়ি ফ্যাক্টরির পাশের একটি ড্রেন থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় নূর হোসেনকে উদ্ধার করা হয়। ঢামেকে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।