ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রাম থেকে শনিবার রাতে প্রান্ত নামে আট বছরের এক শিশুর লাশ পাওয়া গেছে। দ্বিতীয় শ্রেনীর ছাত্র প্রান্ত ছোট ঘিঘাটি গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে প্রান্ত তার মায়ের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায়। তার মা বাড়ি ফিরে আসলেও ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। এরপর বাড়ির পাশে একটি গর্তের ধারে প্রান্তের লাশ পাওয়া যায়।
এটি হত্যা না অপমৃত্যু তা অনুসন্ধান করছে পুলিশ।