লোহাগাড়ায় ২ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

 
 
চট্টগ্রামের  লোহাগাড়া উপজেলার চুনতির রোসিঙ্গা ঘোনা এলাকা  থেকে পুলিশ শনিবার দিনগত রাতে ২ ডাকাতকে আটক করেছে। এ সময় অপর ১ ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে পুলিশ ১টি দেশি অস্ত্র, ১টি গুলি, ৩টি বন্দুকের নল ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হল— চুনতি মুন্সেফ বাজার এলাকার শফিক আহমদ শফিক (৩৩) ও একই এলাকার রোসিঙ্গা ঘোনার আবদু শুক্কুর(৩৩)। রোসিঙ্গা ঘোনা এলাকার ডাকাত জাফর পালিয়ে যায়।
জানা যায়— গোপন সংবাদের ভিত্তিতে ওই গত রাতে পুলিশ রোসিঙ্গা ঘোনা এলাকায় অভিযান ও ধৃত ডাকাতদের বাড়ি তল্ল­াশি করে ১টি দেশি অস্ত্র, ১টি গুলি, ৩টি বন্দুকের নল ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারসহ ২ ডাকাতকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। অভিযানে নেতৃত্ব দেন— সাতকানিয়া এএসপি সার্কেল এ কে এম এমরান ভুঁইয়া,  লোহাগাড়া থানার ওসি  মো. শাহাজাহান পিপিএম, উপপরিদর্শক মো. জসিম উদ্দীন ভুঁইয়া ও এসআই সোলাইমান পাটোয়ারী। ওসি মো. শাহজাহান পিপিএম জনান— আটককৃতরা চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।