এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

একাত্তরের দিনগুলি

 

— জাহানারা ইমাম

 

১৫। ‘রোদ হয় বৃষ্টি হয়, খ্যাঁক-শিয়ালির বিয়ে হয়’- বাক্যটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

(ক) ডাক          (খ) ছড়া

(গ) খনার বচন  (ঘ) প্রবাদ বাক্য

১৬। পাকিস্তানি বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে রহিম তার ফুফুর সঙ্গে পরামর্শ করতে আসে। রহিম, ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রের প্রতিনিধি?

(ক) করিম         (খ) লেখিকা

(গ) রুমী          (ঘ) শরীফ

১৭। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলায় অনেক মানুষ ভারতে শরণার্থী শিবিরে আশ্রয়ে নেন। এটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়?

(ক) লেখিকার মাছ না খাওয়ার

(খ) মানুষের পালানোর

(গ) শান্তিনগরের মানুষের এলিফ্যান্ট রোডে আসার

(ঘ) লেখিকার মনোভাবের

১৮। লিবিয়ায় বিদ্রোহীদের ধরে হাত-পা বেঁধে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ঘটনাটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন স্থানের ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

(ক) এলিফ্যান্ট রোড (খ) শান্তিনগর

(গ) ঢাকা               (ঘ) জিঞ্জিরা

১৯। ‘একাত্তরের দিনগুলি’ রচনার প্রথমে কিসের ইঙ্গিত পাওয়া যায়?

(ক) চেতনার          (খ) দুর্যোগের

(গ) সংগ্রামে                                                (ঘ) সংকটকালের

২০। পাড়া ছেড়ে লোক পালানোর মধ্য দিয়ে পাক-বাহিনীর কোন দিক

প্রকাশ পায়?

(ক) শাসনব্যবস্থা  (খ) বর্বরতা

(গ) অত্যাচার      (ঘ) ধ্বংস

২১। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় পাক-বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরতে কোন বাক্যটি সার্থক?

(ক) এলিফ্যান্ট রোডের মানুষ শান্তিনগরে ছুটছে

(খ) পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ

(গ) জামী স্কুলে যাচ্ছে না

(ঘ) সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে

২২। লেখিকা মাছ খাওয়া বাদ দেওয়ার মধ্যে কোন ভাবসত্য নিহিত?

(ক) মাছের দুর্গন্ধ                                         

(খ) ডাক্তারের নিষেধ

(গ) পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ

(ঘ) রুমীর ফিরে না আসা

২৩। করিম বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভয় হিসাবে চিহ্নিত করল-

i. ছাত্র-ছাত্রীরা থাকে বলে

ii. ছাত্র-ছাত্রীরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বলে

iii. ছাত্র-ছাত্রীরা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ বলে

নিচের কোনটি সঠিক?

(ক) ii                                                         (খ) i ও ii 

(গ) i ও iii                                                   (ঘ) i, ii ও iii

২৪। এলিফ্যান্ট রোডের মানুষ শান্তিনগর ছুটছে-

i. বাঁচার আশায়

ii. আশ্রয়ের আশায়                                      

iii. জীবিকার আশায়

নিচের কোনটি সঠিক?

(ক) ii         (খ) ii                                      

(গ) i ও ii (ঘ) i, ii ও iii

উত্তর

১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯ খ ২০.গ ২১.খ ২২.গ ২৩.গ ২৪.ঘ