বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট পড়তে যাওয়ার এক স্কুল ছাত্রীর ওপর হামলায় চার বখাটে। ঘটনার প্রতিবাদ করলে আহত হন ছাত্রীর বাবা। গতকালের এ ঘটনায় রবিবার চার বখাটেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শাস্তিপ্রাপ্তরা হলেন, উপজেলার নলবুনিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে ছাব্বির হোসেন (১৮), উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত ছালাম সিকদারের ছেলে ছরোয়ার হোসেন (২৮), রায়েন্দা বাজারের জুতার দোকানদার আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৬) ও উত্তর কদমতলা গ্রামের খালেক হাওলাদারের ছেলে শিমুল (১৯)।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্ওনেও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা আদায়ের পর ছেড়ে দেন। এবং পলাতক ছাব্বিরকে দুই বছরের জেল ও একই সাথে ২ হাজার টাকা জরিমানা করে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক জানান, অভিযোগ পেয়ে রাতেই তিন জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা করা হয়। ছাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।