উপযুক্ত প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের বড় পুঁজি

 
নারী উদ্যোক্তাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারীদের প্রশিক্ষণের যথেষ্ট অভাব রয়েছে। এসব নারী উদ্যোক্তাকে মূল ধারার অর্থনীতিতে নিয়ে আসতে তাদেরকে আরো বেশি প্রশিক্ষণ দিতে হবে। উপযুক্ত প্রশিক্ষণই নারী উদ্যোক্তাদের জন্য বড় পুঁজি হতে পারে।
অন্যদিকে, অর্থনৈতিক সমর্থন না পেলে নারীরা ব্যবসায়ী হিসাবে গড়ে উঠতে পারবেন না। তাদের ক্ষমতায়নও সম্ভব হবে না।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নবায়যোগ্য জ্বালানী খাতে দরিদ্র নারীদের অংশগ্রহণ’ প্রকল্পের সমাপনী উপলক্ষে জাতীয় সেমিনারে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নারী উদ্যোক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরর সচিব তারিক-উল-ইসলাম। বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমদ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। সেলিমা আহমদ বলেন, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সহায়তায় নোয়াখালির হাতিয়া দ্বীপে ২০১৩ সালের আগস্টে এ প্রকল্প শুরু হয়। চলতি মাসেই প্রকল্পটি শেষ হয়েছে।