চট্টগ্রামে শিশু ধর্ষকের যাবজ্জীবন

 
শিশু ধর্ষনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আবদুল হামিদ (৪০) নামে এক জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। একইসাথে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালে ১৩ আগস্ট বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বৈলগাঁও গ্রামের চা বাগানে শিশুটি ধর্ষণের শিকার হয়। চা বাগানের নিরাপত্তারক্ষী আবদুল হামিদ প্রকাশ হামিদ্যার বিরুদ্ধে ১০ বছর বয়েসী শিশুটিকে ধর্ষণের অভিযোগ এনে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির বাদি ছিলেন শিশুটির বড় ভাই। মামলা তদন্ত শেষে ২০০৩ সালের ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৪ সালের ২৫ মে আসামীর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।