রোববার ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ীতে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
গাজীপুর তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহম্মেদ চৌধুরী বলেন, রাজাবাড়ীতে দোকান ও বাসাবাড়িতে অবৈধভাবে পাইপ লাইনের মাধ্যমে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
গ্যাস সংযোগের এ অভিযান পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা। অভিযানের সময় গাজীপুর তিতাসের প্রকৌশলী আ ম সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী এ বি এম তোরাব হোসেন, প্রকৌশলী শাহাব উদ্দিন ও শফিউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।