মৌলভীবাজারের কমলগঞ্জে তারেক হোসেন খান (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। রবিবার রাত পৌনে ১০টায় বিমান বাহিনী শমশেরনগর ইউনিটের আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। তারেক উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারেক কুলাউড়া উপজেলার সোলেমান হোসেন খানের ছেলে। তিনি তার মামা বিমান বাহিনীর সার্জেন্ট সাদেকের বাসায় থেকে পড়ালেখা করতেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান বলেন, কি কারণে তারেক আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। নিহত ছাত্রের পরিবার পরিজন লাশের ময়না তদন্ত না করে দাফন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে তিনি জানান।
নিহতের পরিবার সদস্যদের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি নন। ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।