সাতক্ষীরায় নসিমন উল্টে যুবক নিহত

 
সাতক্ষীরার আশাশুনিতে নসিমন উল্টে রিপন হোসেন (১৯) নামে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টায়  উপজেলার বুধহাটা-মৈশাডাঙ্গা সড়কের ধর্মতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রিপন উপজেলার মহাজনপুর গ্রামের ছিয়ামুদ্দীন আলীর ছেলে। 
আশাশুনি থানার ওসি আহসান হাবিব জানান, ধর্মতলা মোড় এলাকায় একটি নসিমন অপর একটি নসিমনকে পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এতে নসিমন আরোহী রিপন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এই ঘটনায় ফিরোজ হোসেন নামের অপর একজন যাত্রী আহত হন।