নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুরমাড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।