যশোরে যুবককে গলাকেটে হত্যা

 
যশোর শহরের বকচর হুশতলা এলাকায় তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল শহরের বকচর হুশতলা এলাকার মোজাহার আলীর ছেলে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, বকচর ক্লাবঘর মোড়ের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তরিকুল ইসলামকে কুপিয়ে জখমের পর গলাকেটে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক রফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, তরিকুলকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, তরিকুল ছিনতাইকারী ও সন্ত্রাসী প্রকৃতির। তাকে সন্ত্রাসীরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ বিরোধে এ হত্যাকা্ল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তরিকুলের বিরুদ্ধেও যশোর কোতোয়ালি মডেল থানায় ৩টি মামলা রয়েছে।