সোমবার রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামের হাসমত আলীর আমবাগান থেকে আনেরা খাতুন (৩৫) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনেরা আমোদপুর হাটপাড়া গ্রামের মৃত রয়েজ উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় আনেরার ভাই দুলাল হোসেন মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, তাঁর গলায় শাড়ি প্যাঁচানো ছিল। মনে হয়, কেউ তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছে। আনেরার মানসিক সমস্যা ছিল। সকালে লোকজন ওই আমবাগানে তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন।