নেত্রকোনায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা পরিবহন বাস মালিক সমিতির বিলুপ্ত কমিটিকে পুর্নবহাল করায় মঙ্গলবার এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
পরিবহন বাস মালিক সমিতির পুর্নবহাল কমিটির সম্পাদক আরিফ খান জানান, ধর্মঘটের চার দিন পর আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের সব জেলায় নেত্রকোনা বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় যাত্রী সাধারনের দুর্ভোগেরও অবসান হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা পরিবহন বাস মালিক সমিতির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের প্রতিবাদে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়।