রবিবার দুপুরে ঘাটাইলে পানিতে ডুবে সহপাঠী দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ফুলমালিরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আ. হালিমের ছেলে সাফি(৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি(৪)। তারা দু’জনে সম্পর্কে চাচাতো ভাই। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন জানান, ঘটনার দিন তারা মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পাশেই বড় চাচা হারুনের বাড়ি যাচ্ছিল। এ সময় পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হয়।
মংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, রবিবার দুপুরে মংলা উপজেলার মিঠাখালী বাজার সংলগ্ন পশ্চিম পাড়ার মো. নজরুল শেখের নাতনি ছাবেরা(২) বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন পুকুরপাড়ে গিয়ে তার হাতে থাকা খেলনা ভাসতে দেখে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।