বাংলাদেশ-শ্রীলঙ্কা দু দলেরই লক্ষ্য সিরিজ জয়

 
মঙ্গলবার বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের অধিনায়কই বললেন, তাদের লক্ষ এই প্রীতি ম্যাচ সিরিজ জয়।
দুই ম্যাচ প্রীতি সিরিজে অংশ নিতে মঙ্গবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিকেএসপিতে চলে যায় শ্রীলঙ্কা দল। সেখান থেকে বিকেল তিনটার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার অধিনায়ক তিলিনা বান্দরা বলেন, ‘আমাদের দলটা সম্পূর্ন নতুন। তবে দলে ভাল মানের মিডফিল্ডরা, স্ট্রাইকর আছে। আশা করি বাংলাদেশের বিপক্ষে ভাল পারফরম্যান্স করতে পারব আমরা।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘আমাদের টার্গেট জয়। জয়ের বিকল্প আমরা কিছু ভাবছিনা। আমাদের বিশ্বাস, আমরা সিরিজ জিততে পারবো।’ এশিয়ান গেমসে যাওয়ার আগে আমরা নেপালের বিপক্ষে দুই ম্যাচ প্রীতি সিরিজের কথা মনে করিয়ে দিয়ে মামুনুল বলেন, ‘নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের একটিতে জিতেছি।  সিলেটের খেলায় আমরা হেরেছি। তবে এবার শ্রীলংকার বিপক্ষে দুটি ম্যাচই জিততে চাই আমরা। আশা করি জিতব।’
ইতিমধ্যে বাফুফের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় কোচ লুডভিক ডি ক্রুইফকে স্বভাবতই শ্রীলংকা সিরিজের দ্বায়িত্ব দেয়া হয়নি। তার বদলে জাতীয় দলের দ্বায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটো।
 এ প্রসঙ্গে মামুনুল বলেন, ‘অনেক দিন ধরেই জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত টিটো ভাই। ক্রুইফের সঙ্গে তার ভাল বোঝাপড়া ছিল। আশা করি শ্রীলংকা সিরিজেও তিনি ভালভাবে আমাদের গাইডলাইন দিতে পারবেন।’ 
শ্রীলংকা কোচ নিকোলা কাভাজোভিচ দলের প্রস্তুতি নিয়ে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল প্রস্তুতি হয়নি। কারণ খেলোয়াড়দেও একসঙ্গে বেশিদিন পাইনি। সপ্তাহে মাত্র ৫ দিন একসঙ্গে কাজ করেছি। ট্রেনিং সেশনে কেবল টেকটিক্যাল বাংলাদেশের খেলার ভিডিও দেখেছি। তাদের প্রতিটি খেলোয়াড় সর্ম্পকে জেনেছি।  ইন্টারনেটে তাদের কোচ সর্ম্পকে জেনেছি। অপ্রত্যাশিতভাবে তাদের কোচ এখন সাবেক হয়ে গেছেন।’