লঙ্কানদের কাছে হেরে দলের আত্মবিশ্বাসে বড় ধরনের আঘাত লেগেছে বলে জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তিনি বলেন, ‘এমন হার আমাদের কল্পনায় ছিল না। ২-০ ব্যবধানে সিরিজ আত্মবিশ্বাসে বড় ধরনের আঘাত। আগামী কয়েকটি মাস আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময় এমন হার দলকে বড় ধরনের ধাক্কাই দিল।’ সিরিজ হারের জন্য ব্যাটসম্যানদের এক হাত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু-প্লেসিস। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলব, ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ আমরা হেরেছি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েও, ম্যাচটি হারতে হয় আমাদের। ব্যাটসম্যানদের ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। কিন্তু তারা পারেনি। আশা করব নিজেদের ভুল নিয়ে ব্যাটসম্যানরা কাজ করবে।’