মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক চাপায় শিশু অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইটি শিশু ও দুইজন নারী রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপরে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।